ফরিদপুর জেলার ব্যবসা

আমাদের আজকের আলোচনার বিষয় ফরিদপুর জেলার ব্যবসা।

ফরিদপুর জেলার ব্যবসা:-

ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। ফরিদপুর বাংলাদেশের ১২তম সিটি করপোরেশন শহর (প্রস্তাবিত)। উপজেলার সংখ্যানুসারে ফরিদপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।

আয়তন ২০৭২.৭২ বর্গ কিলোমিটার, ফরিদপুর জেলা ৮৯.২৯° পূর্ব হতে ৯০.১১° পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৩.১৭° উত্তর হতে ২৩.৪০° উত্তর অক্ষাংশে অবস্থিত, উত্তরে রাজবাড়ী জেলা ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পূর্বে ঢাকা জেলা, মাদারীপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা, পশ্চিমে মাগুরা জেলা ও নড়াইল জেলা।

 

ফরিদপুর জেলার ব্যবসা
নদী গবেষণা ইন্সটিটিউট – ফরিদপুর জেলা

 

বড় শিল্প

মাঝারী শিল্প

ছোট /কুটির শিল্প

ফরিদপুর চিনি কল, আজিজ পাইপ, খানখানাপুর টেক্সটাইল মিল, করিম জুট মিল, সাঈদ জুট স্পিইন, শরীফ জুট মিল, ফরিদপুর হিমাগার, ফরিদপুর জুট ফাইবার, রোকেয়া টেক্সটাইল, বিএডিসি হিমাগার, নকশী কাঁথা, মৃৎ শিল্প, খেজুরের পাটি, ছাতা শিল্প, স্বর্ণকার, মাধুলী শিল্প, কাঠের কাজ, বাঁশ ও বেতের কাজ, সেলাই, বেকারী, তাঁত, খেজুরের গুড় ও জাল বুনন

 

১.  চিনি কল         :    ফরিদপুর জেলায় মধুখালী উপজেলাতে একটি চিনি কল আছে।

ইহার নাম ফরিদপুর চিনি কল, পোঃ + উপজেলাঃ মধুখালী, ফরিদপুর।

২.  পাটকল           :    ফরিদপুর জেলায় ০৪টি পাট কল আছে।

৩.  টেক্সটাইল মিল  :      ফরিদপুর জেলায় মাঝারী ০২টি টেক্সটাইল মিল আছে।

৪.  পাইপ কারখানা  :      আজিজ পাইপ নামে বড় একটি ০১টি পাইপ কারখানা আছে।

৫.  তাঁত শিল্প        :      মাঝারী ও ক্ষুদ্র আকারের ২০২টি টি তাঁত শিল্প আছে।

 

ফরিদপুর জেলার ব্যবসা
ধলার মোড় – ফরিদপুর জেলা

 

দেশের প্রধান পাট ফলনশীল জেলা ফরিদপুরে সুস্বাদু ধান, ইক্ষু, গম, পেঁয়াজ, সরিষা,মরিচ, সহ নানা ফসল উৎপন্ন হয়। ফরিদপুরের পদ্মার ইলিশ জগৎখ্যাত হয়ে আছে আজও। খেজুরের গুড় এই জেলায় প্রচুর উৎপাদন হয়। আকাশ ও উজান থেকে আসা পানির উপযোগিতায় ফরিদপুরে কৃষির সম্প্রসারণ হয়েছে অভাবিত। এখনও কৃষিই এখানকার অর্থনীতির প্রাণ। প্রমত্তা পদ্মা, কোল থেকে ভূবনেশ্বর ও আড়িয়াল খাঁ, কুমার, মধুমতি, গড়াই, চন্দনা, বারাশিয়া নদী মানুষের হাতে সোনার ফসল ও মাছসহ অনন্য সম্পদ তুলে দিয়েছে। ফরিদপুর সমগ্র বাংলাদেশে পাট, মসুর এবং পেয়াজের দানা উৎপাদনে শীর্ষ জেলা।

Leave a Comment