আমাদের আজকের আলোচনার বিষয় ফরিদপুর জেলার শিল্প প্রতিষ্ঠান।
ফরিদপুর জেলার শিল্প প্রতিষ্ঠান:-
ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। ফরিদপুর বাংলাদেশের ১২তম সিটি করপোরেশন শহর (প্রস্তাবিত)। উপজেলার সংখ্যানুসারে ফরিদপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।
আয়তন ২০৭২.৭২ বর্গ কিলোমিটার, ফরিদপুর জেলা ৮৯.২৯° পূর্ব হতে ৯০.১১° পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৩.১৭° উত্তর হতে ২৩.৪০° উত্তর অক্ষাংশে অবস্থিত, উত্তরে রাজবাড়ী জেলা ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পূর্বে ঢাকা জেলা, মাদারীপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা, পশ্চিমে মাগুরা জেলা ও নড়াইল জেলা।

|
বড় শিল্প
|
মাঝারী শিল্প |
ছোট /কুটির শিল্প |
| ফরিদপুর চিনি কল, আজিজ পাইপ, খানখানাপুর টেক্সটাইল মিল, করিম জুট মিল, সাঈদ জুট স্পিইন, শরীফ জুট মিল, | ফরিদপুর হিমাগার, ফরিদপুর জুট ফাইবার, রোকেয়া টেক্সটাইল, বিএডিসি হিমাগার, | নকশী কাঁথা, মৃৎ শিল্প, খেজুরের পাটি, ছাতা শিল্প, স্বর্ণকার, মাধুলী শিল্প, কাঠের কাজ, বাঁশ ও বেতের কাজ, সেলাই, বেকারী, তাঁত, খেজুরের গুড় ও জাল বুনন |
১. চিনি কল : ফরিদপুর জেলায় মধুখালী উপজেলাতে একটি চিনি কল আছে।
ইহার নাম ফরিদপুর চিনি কল, পোঃ + উপজেলাঃ মধুখালী, ফরিদপুর।
২. পাটকল : ফরিদপুর জেলায় ০৪টি পাট কল আছে।
৩. টেক্সটাইল মিল : ফরিদপুর জেলায় মাঝারী ০২টি টেক্সটাইল মিল আছে।
৪. পাইপ কারখানা : আজিজ পাইপ নামে বড় একটি ০১টি পাইপ কারখানা আছে।
৫. তাঁত শিল্প : মাঝারী ও ক্ষুদ্র আকারের ২০২টি টি তাঁত শিল্প আছে।
