খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৩ই এপ্রিল ২০২৩, ৫:৪৫ এএম
ভাসমান সেতুতে মানুষের ভিড় ঈদে ফরিদপুরের,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ভাসমান সেতু ঘুরে দেখেছেন দর্শনার্থীরা। শনিবার ঈদের দিন দুপুর থেকেই সেতু এলাকায় হাজারো দর্শনার্থী ভিড় জমান। মানুষের এ ভিড় থাকবে প্রায় সপ্তাহ ধরে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার টগরবন্ধ ইউনিয়নসহ আশপাশের সাতটি ইউনিয়নের প্রায় ১৫ হাজারের বেশি মানুষের স্বপ্ন পূরণ করেছে ভাসমান সেতু। ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে সেতুটি। আশপাশে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদ উপলক্ষে ভাসমান সেতু এলাকায় হাজারো মানুষ ভিড় জমায়।
মাগুরার মোহাম্মদপুরের ঝামা এলাকা থেকে আসা শাহিন আলম বলেন, ভাসমান সেতুর কথা অনেক আগেই শুনেছি। এতদিন আসা হয়নি। ঈদ উপলক্ষে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। বেশ ভালো সময় কেটেছে।
নড়াইলের লোহাগড়া থেকে আগত পারভিন বেগম বলেন, ঈদের দিন পরিবারের সঙ্গে ভাসমান-সেতু দেখতে এসেছি। পরিবেশটা খুব ভালো। সব মিলিয়ে ঈদের বিকেলটা ভালো কেটেছে।
বোয়ালমারী উপজেলা সদরের রিয়াজ খান উজ্জ্বল বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। স্ত্রী-মেয়েদের নিয়ে ঘুরতে এসেছি। ভাসমান-সেতুর পুরো এলাকা ঘুরে ঘুরে দেখার পাশাপাশি স্মৃতি হিসেবে ছবি, সেলফি, ভিডিও করে রাখলাম।

মন্তব্য