মে ফুল ফুটেছে মে মাসে,ইংরেজি ‘মে মাসে’ ফোটে বলেই নাম তার ‘মে ফুল’। শুধু মে মাসজুড়েই এ-ফুল মুগ্ধতা ছড়ায়। ইংরেজি মে মাসের সঙ্গে তার যেন খুবই মিল। এ ফুল গাছে মে মাসের শুরুতে মূল থেকে গজায় পাতা। এরপর বের হয় ফুলের কলি।

মে ফুল ফুটেছে মে মাসে
মে মাসের প্রথম সপ্তাহের পরে পূর্ণতা আসে মে ফুলের। তবে সারাবছর নয়। বছরে একবার, মে মাসে ফুল ফোটে। এজন্য সবার কাছে ‘মে ফুল’ নামে পরিচিত। এর আরও নাম আছে। সেগুলো হলো- ফায়ার বল, বল লিলি, গ্লোব লিলি, আফ্রিকান ব্লাড লিলি ইত্যাদি।
সুদূর আফ্রিকায় মে-ফুলের আদি নিবাস। এর উদ্ভিদ তাত্ত্বিক নাম Haemanthus multiflorus এবং এটি Maryllidaceae পরিবারের উদ্ভিদ। তবে এর বিস্তৃতি আছে পূর্ব ভারত, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায়। বাংলাদেশের পরিবেশের সঙ্গেও ফুলটি মানিয়ে নিয়েছে বেশ।

১ thought on “মে ফুল ফুটেছে মে মাসে”