খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই জানুয়ারি ২০১৫, ৩:৪৪ পিএম
আমাদের আজকের আলোচনার বিষয় ফরিদপুর জেলার উপজেলা।
ফরিদপুর সদর বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।
এই উপজেলার উত্তরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা, দক্ষিণে নগরকান্দা উপজেলা, পূর্বে চরভদ্রাসন উপজেলা ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা, পশ্চিমে বোয়ালমারী-উপজেলা, মধুখালী উপজেলা ও রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলা।
বোয়ালমারী উপজেলা বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার একটি উপজেলা। এই উপজেলার উত্তরে মধুখালী উপজেলা, দক্ষিণে আলফাডাঙ্গা-উপজেলা ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা এবং মুকসুদপুর উপজেলা, পূর্বে সালথা উপজেলা ও ফরিদপুর সদর-উপজেলা, পশ্চিমে আলফাডাঙ্গা-উপজেলা ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা অবস্থিত।

আলফাডাঙ্গা, বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে বোয়ালমারী-উপজেলা ও চন্দনা-বারাশিয়া নদী, দক্ষিণে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, পূর্বে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা ও বোয়ালমারী উপজেলা, পশ্চিমে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা।
মধুখালী বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ও রাজবাড়ী সদর উপজেলা, দক্ষিণে বোয়ালমারী-উপজেলা ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা, পূর্বে ফরিদপুর সদর-উপজেলা, পশ্চিমে মাগুরা জেলার মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা।
ভাঙ্গা বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। ভাঙ্গা ফরিদপুর সদর থেকে ২৮ কিঃ মিঃ পূর্বে কাওরাকান্দি থেকে ২০ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে। এই উপজেলার উত্তরে সদরপুর উপজেলা ও নগরকান্দা উপজেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলা, পূর্বে মাদারীপুর জেলার শিবচর উপজেলা ও সদরপুর উপজেলা, পশ্চিমে নগরকান্দা উপজেলা।
নগরকান্দা বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। নগরকান্দা উপজেলার অবস্থান নির্ণয় করা হয়। এইটির বাড়ি ধরা এবং মোট অঞ্চল এর ৫১০১৬ একক রয়েছে। এই উপজেলার উত্তরে ফরিদপুর সদর-উপজেলা ও চরভদ্রাসন উপজেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা, পূর্বে ভাঙ্গা উপজেলা ও সদরপুর উপজেলা, পশ্চিমে সালথা উপজেলা।
চরভদ্রাসন বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। পদ্মা ও ভুবনেশ্বর নদী বিধৌত চরভদ্রাসন উপজেলা। ১৯১৪ খ্রিস্টাব্দে চরসালেপুর নামক স্থানে চরভদ্রাসন থানা প্রতিষ্ঠা করা হয়।
চরভদ্রাসন নামকরণ নিয়ে একাধিক কিংবদন্তি প্রচলিত আছে। এলাকা ছিল পদ্মা নদীর চর। চাষাবাদ করে চরকে মনুষ্য বসবাসের করে তােলার জন্য তৎকালীন জমিদার কৃষি পেশা সাথে যুক্ত ভদ্র পদবিধারী কিছু মানুষকে এখানে নিয়ে আসেন। তারা খিল চরটাকে প্রচুর শ্রমে চাষাবাদ করে র করে তােলে। ভদ্র সম্প্রদায়ের লােকজন চাষাবাদের মাধ্যমে চরটিকে শস্য শ্যামল করেছিলাে বলে চরটির নাম হয় চরভদ্রাসন। অনেকে মনে করেন, তাকার বিখ্যাত ভদ্রা নদীর পলি জমে চরটি জেগে উঠেছিলাে। ভদ্রা নদীর চরে। এটি আসন গেড়েছিলাে বলে নাম হয় চরভদ্রাসন।

সদরপুর বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে চরভদ্রাসন উপজেলা ও ঢাকা জেলার দোহার উপজেলা, দক্ষিণে ভাঙ্গা উপজেলা, পূর্বে মাদারীপুর জেলার শিবচর উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা, পশ্চিমে নগরকান্দা উপজেলা।
সালথা উপজেলা বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার আয়তন ১৮২.৯৬ বর্গ কিমি। এ উপজেলা ২৩.৪১৫৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ, ৮৯.৮৯১৭ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত ৷ এই উপজেলার উত্তরে ফরিদপুর সদর উপজেলা, দক্ষিণে বোয়ালমারী-উপজেলা ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা, পশ্চিমে বোয়ালমারী-উপজেলা, পূর্বে নগরকান্দা উপজেলা।
মন্তব্য