ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। ফরিদপুর বাংলাদেশের ১২তম সিটি করপোরেশন শহর (প্রস্তাবিত)। উপজেলার সংখ্যানুসারে ফরিদপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।
আয়তন ২০৭২.৭২ বর্গ কিলোমিটার, ফরিদপুর জেলা ৮৯.২৯° পূর্ব হতে ৯০.১১° পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৩.১৭° উত্তর হতে ২৩.৪০° উত্তর অক্ষাংশে অবস্থিত, উত্তরে রাজবাড়ী জেলা ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পূর্বে ঢাকা জেলা, মাদারীপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা, পশ্চিমে মাগুরা জেলা ও নড়াইল জেলা।
এই জেলায় শিক্ষার হার ৭৩%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪২৪টি; তারমধ্যে:
সরকারী কলেজ: ৮টি
বেসরকারী কলেজ: ২৪টি
সরকারী উচ্চ বিদ্যালয়: ৬টি
বেসরকারী উচ্চ বিদ্যালয়: ১৮৯টি
জুনিয়র হাই স্কুল: ৫২টি
মেডিকাল কলেজ: ২টি
মাদ্রাসা: ১৪১টি
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: ৯টি
নদী গবেষণা ইন্সটিটিউট – ফরিদপুর জেলা
এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:
মন্তব্য