বৃদ্ধা নিহত ফরিদপুরে ট্রেনের-ধাক্কায়,ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের-ধাক্কায় জাহানারা বেগম নামের ৬৫ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃদ্ধা নিহত ফরিদপুরে ট্রেনের ধাক্কায়
মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেন নগরকান্দা-উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় পৌঁছালে ট্রেনের-ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত জাহানারা বেগম উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের সালাম শেখের স্ত্রী। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্বামী বলেন, হাঁসের খাদ্য শামুক সংগ্রহ করতে সকালে রেললাইনের পাশে যান জাহানারা ব্গেম। রেললাইন পার হওয়ার সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের-ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাহানারা কানে কম শুনতেন বলেও তিনি জানান।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

১ thought on “বৃদ্ধা নিহত ফরিদপুরে ট্রেনের ধাক্কায়”